

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা করছিলেন ৩ ব্যক্তি। হাতবোমা বিস্ফোরণের চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।আটক হওয়া ৩ নাশকতাকারী হলেন জয়নাল, হাবিবুর রহমান ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না তা নিশ্চিত হওয়া যায়নি। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, যাত্রী বেশে রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রেললাইন লক্ষ্য করে ৩ জন নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছিল। তখন তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।প্রসঙ্গত, সরকারবিরোধীদের চলমান কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় রেল ও রেলপথে নাশকতার ঘটনা ঘটছে। এরমধ্যে গত সপ্তাহে রাজধানীতে ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিলে মা-শিশুসহ ৪ জন মারা যান।


