সারাদেশ
টাকা বিলাচ্ছেন নিক্সন চৌধুরী, ভিডিও ভাইরাল
ওই ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষের দিকে নিক্সন চৌধুরী বলছেন, আগামী শনিবার ভাঙ্গার আলগীতে আপনারা একটা বড় শোডাউন করবেন। নির্বাচনের আচরণবিধির জন্য আপনাদের কিছু বলতে পারতেছি না। তবে আপনারা খিচুড়ি খাবেন, সে ব্যবস্থা আমি করে দিতে পারি।
কথা বলা শেষ হলে পাশে দাঁড়ানো নজরুল শিকারী নামে এক ব্যক্তির হাতে নগদ টাকা বের করে দেন নিক্সন চৌধুরী। এ সময় তার পাশে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা থানা সংলগ্ন এলাকায় টেম্পু স্ট্যান্ডের শ্রমিকদের সাথে মতবিনিময় করেন ঈগল মার্কার এই স্বতন্ত্র প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচনী আচারণ বিধির ১(৩) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান ইত্যাদি প্রদান নিষিদ্ধ। কোনো প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা ওই এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না।
এছাড়াও আচারণ বিধির ১৮(১) ধারায় বলা হয়েছে, বিধিমালার বিধানলঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ।-(১) কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধানলঙ্ঘন করিলে অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।

.jpg)







