

নির্বাচন বানচালে প্রার্থী ও জাতীয় নেতাদের হত্যা করতে তারেক জিয়া লন্ডনে বসে কিলিং এজেন্ট তৈরি করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রোববার (৩১ ডিসেম্বর) সারাদিন নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন নোয়াখালী-৫ আসনের এই প্রার্থী। এ সময় পথসভায় দেয়া বক্তব্যে এ দাবি করেন তিনি। কবিরহাট উপজেলার চাপ্রাশিরহাট, জনতা বাজার, চরআলগী, আলগী বাজার, মুকবুল চৌধুরীহাট, আমিন বাজার, আবদুল্যাহ মিয়ারহাট, কালামুন্সি ও ভুইয়ারহাট বাজারে গণসংযোগকালে পথসভায় করেন ওবায়দুল কাদের।তারেক রহমানের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আপনারা একে প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১-এর কালো সময় পাড়ি দিয়েছে, এবারও যত বাধা আছে সব মোকাবেলা করা হচ্ছে।তিনি আরও বলেন, এবারের ভোটে বড় একটি দল নেই, এ জন্যই এবারের নির্বাচন আরও গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবার দায়িত্ব বেড়ে গেছে। আমি সকলকে বলব— যদি নৌকাকে ভালোবাসেন, আমাকে এবং শেখ হাসিনাকে ভালোবাসেন, তাহলে ৭ জানুয়ারি সকলে দল বেঁধে ভোট কেন্দ্রে আসবেন।



