

দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও দীর্ঘস্থায়ী হয়ে শীত বাড়তে পরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।তাতে বলা হয়, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডাভাব বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে।তাছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।দ্বিতীয় দিনের (কাল সন্ধ্যা ৬টা থেকে) পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরের দিনেও একই অবস্থা বিরাজ থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।



