

বিজয় চন্দ্র দাস,নেত্রকোনা প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তকালীন সাহিত্য উৎসব উদযাপন করা হয়েছে।এ উৎসবের উদ্যোক্তা সাংস্কৃতিক সংগঠন নেত্রকোনা সাহিত্য সমাজ। সংগঠনটির বর্ণিল এ আয়োজনে শরিক হয়েছেন জেলা শহর ও উপজেলা থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ।বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বসন্তকালীন সাহিত্য সমাজের এ উৎসবের উদ্বোধন করেন প্রাবন্ধিক গবেষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।দেশের কবি-শিল্পী ও সাহিত্যিকদের প্রাণের মিলনমেলা বসন্তকালীন সাহিত্য উৎসব। নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে প্রতিবছর এই দিনটিতে অনুষ্ঠিত হয় বসন্তকালীন সাহিত্য উৎসব। উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের দেওয়া হয় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার।উৎসব উদযাপন উপলক্ষে জেলাজুড়ে বসেছে বইয়ের দোকান, খেলনার দোকান, নারী ও শিশু পণ্যসহ হাতের তৈরি কারুপণ্য।জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে বসন্তকালীন এ উৎসব শুরু হয়। এবছর ২৭তম এই উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাবেন কবি ও গদ্যশিল্পী গোলাম ফারুক খান।এদিকে উৎসব আয়োজনের কর্মসূচি নিয়ে তুলে ধরেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান জানান।অনুষ্ঠান সূচিতে রয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী নেত্রকোনা সংসদের আয়োজনে বসন্তবরণ, স্বরচিত কবিতাপাঠ,নৃত্য ও গীত। শহর প্রদক্ষিণ করবে বসন্ত শোভাযাত্রা। যেখানে বাঙালিয়ানা পোশাক পরে কবি, শিল্পী ও সাহিত্যিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।শুরু হয়েছে স্কুলপড়ুয়া শিশুদের জন্য মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর কবিদের স্বরচিত কবিতা, ছড়া ও ছোট্ট গল্প পাঠ। জমে উঠেছে আলোচনানুষ্ঠান ও ফের কবিতা, ছড়া ও গল্প পাঠ। সন্ধ্যায়, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান। খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪৩০ প্রদান। পুরস্কার গ্রহণ করেন কবি গদ্যশিল্পী গোলাম ফারুক খান। এসময় সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ,কবি মোহাম্মদ সাদিক (এমপি), সাহিত্যিক যতীন সরকার, ফারুক মঈনউদ্দীন ও কবি তুষার দাশ।সবশেষে মঞ্চ মাতিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানবেন নেত্রকোনার বাউল সমিতির শিল্পীরা। আবেগ, বিরহ আর ভালোবাসার কথামালায় গাইবেন মধ্যরাত পর্যন্ত।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।