সারাদেশ


পিপিএম পদক লাভ করেছেন রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ মার্চ ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার

পিপিএম পদক লাভ করেছেন রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান
সোহেল রানা,কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ওসি মোঃমোস্তাফিজুর রহমান পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। মামলার রহস্য উদ্ঘাটন,অপরাধ নিয়ন্ত্রণ,দক্ষতা,কর্তব্যনিষ্ঠা,সেবা,সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাজারহাট থানার ওসিকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক প্রদান করা হয়েছে। রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে গত মঙ্গলবার পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিকসংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারহাট থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

 প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু সহ গণমাধ্যমের অন্যান্য ব্যক্তিত্বরা পুলিশ পদকপ্রাপ্ত (পিপিএম) প্রাপ্ত হওয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। ওসি মোঃ মোস্তাফিজুর রহমানকে বলেন,পিপিএম পদক সবার স্বপ্ন থাকে। এ অর্জনে আমি খুবই আনন্দিত। আমি সবসবয় সেবার মানসিকতায় কাজ করে যাচ্ছি। পুরস্কারপ্রাপ্তি কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।