

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে সুফল বাগান সৃজনে বন কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অর্থ হরিলুটের অভিযোগ উঠেছে। এঅভিযোগ স্থানীয় বাসীন্দাদের। এতে সুফল বাগান সৃজনে সরকারি উদ্যেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, জলবায়ু পরিবর্তন রোধ ও গারো পাহাড়ের প্রানবৈচিত্র ফিরিয়ে আনার লক্ষে ২০১৮সাল থেকে টেকসই বন জীবিকা (সুফল) প্রকল্পের মাধ্যমে বাগান সৃজনের কাজ হাতে নেয় সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে বন মন্ত্রনালয়ের বাস্তবায়নে শেরপুরের গারো পাহাড়ের শতশত হেক্টর জমিতে সৃজন করা হয় দেশী প্রজাতীসহ ঔষুধী গাছের চারা। বন কর্মকর্তাদের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। রাংটিয়া ফরেস্ট রেঞ্জের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান ও মকরুল ইসলাম আকন্দের মাধ্যমে বাগানগুলোর কাজ সম্পূর্ন করা হয়। কিন্তু বাগান সৃজনে নয়- ছয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। জানা গেছে, দেশী প্রজাতির ও ঔষধী চারা রোপনে জৈবিক সার ব্যবহার,ঝুপঝাড় পরিস্কার,বাগান পরিচর্চা,বাগান পাহাড়াসহ বিভিন্ন স্তরে অর্থ বরাদ্দ দেয় সরকার। কিন্তু চারা রোপনে সকল প্রকার নীতিমালা অনুসরণ করা হয়নি। এছাড়া হেক্টর প্রতি যে পরিমানের চারা রোপন করার কথা, সে পরিমানে চারা রোপন করা হয়নি। স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে জনসম্মুখে কিছু চারা রোপন করে ভিতরে রাখা হয়েছে ফাকা। অভিযোগ রয়েছে, প্রাকৃতিকভাবে জন্মানো দেশি প্রজাতির চারা গাছ সংরক্ষণ করে সেখানে চারা রোপন দেখিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। নতুন করে সেখানে কোন চারা রোপন না করেই বাগান সৃজন দেখিয়ে সরকারি অর্থ হরিলুট করা হয়েছে । ফলে এসব বাগান গুলোতে সাইনবোর্ড থাকলেও বাস্তবে কোন চারা রোপন করা হয়নি। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা গেছে ছোট গজনী, গজনী, বাকাকুড়া, তাওয়াকুচা, রাংটিয়া, নওকুচি,গান্দিগাঁও, হালচাটি, ভেরভেরি,মালিটিলাসহ বিভিন্ন স্থানে শতাধিক হেক্টর জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।কিন্তু সেখানে কোন বাগান নেই। আবার কোন কোন স্থানে চারা রোপন করা হলেও দেখভাল,পরিচর্যাচাও রক্ষনাবেক্ষনের অভাবে তা আর আলোর মুখ দেখছে না বাগানগুলো। জানা গেছে, মাঝে মধ্যে উর্ধ্বতন কর্মকর্তা বাগান পরিদর্শনে এলে যেখানে কিছু চারা রোপন করা হয়েছে সেখা নিয়ে দেখানো হচ্ছে। বাকি সব জায়গাগুলো তাদের দেখানো হয় না। এ ছাড়া বন কর্মকর্তারা একই জায়গার বাগানের ছবি দিয়ে ভাড়াটিয়া সাংবাদিকদের মাধ্যমে সুফলের সফলতা নিয়ে দেখানো হচ্ছে প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ায়। ভারাটিয়া সাংবাদিকদের মাধ্যমে যেভাবে প্রচার করা হচ্ছে। বাস্তবে তা নেই। পুরো পাহাড় এলাকায় সুফল বাগানের মধ্যে ফাকা পরে আছে। এ বিষয়ে রাংটিয়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিমের সাথে কথা হলে তিনি বলেন, এক সপ্তাহ পুর্বে এখানে যোগদান করেছেন। বিষয়টি তার জানা নেই। তবে পুরো পাহাড় তদন্ত ছাড়া তিনি কিছু বলতে পারবেন না বলে জানান। এবিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ বলেন, এব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে অথবা কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।