

কুড়িগ্রামের রাজারহাটে সেহেরীর কাফেলায় বাঁধা প্রদান করলেন ওসি। বাঁধা উপেক্ষা করে সেহেরীতে রোজাদারদের মাইকিং করে জাগ্রত করলে মাইক এবং প্রচারের কাজে ব্যবহৃত পরিবহন জব্দের হুমকিও দিয়েছেন তিনি। যদিওবা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এমন নির্দেশনা না থাকলেও ওসির এমন জনবিদ্বেষী কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছে ধর্মভীরু মুসলমানরা। তবে রাজারহাট থানা পুলিশ বলছে পরিবেশ দূষণ রোধে মাইকিং বন্ধ করে দিয়েছেন তারা। জানা গেছে,১৩ মার্চ বুধবার রাত ৩টায় রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামে কাফেলার উদ্যোক্তা যুবক মোহাম্মদ রনি ও তার সহকর্মীরা প্রতি বছরের ন্যায় সেহেরীর সময় রোজাদারদের জাগাতে কাফেলা বের করে। এ সময় রাজারহাট থানার এসআই নিরঞ্জনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ওই যুবকদের কাফেলা বন্ধ করে দেয়। এতে মানসিক কষ্ট পান যুবক রনি ও তার সহকর্মীরা।কাফেলার উদ্যোক্তা যুবক মোহাম্মদ রনি বলেন, কি কারণে আপনারা কাফেলা বন্ধ দিচ্ছেন আমি পুলিশকে এমন প্রশ্ন করলে এসআই নিরঞ্জন বলেন-এটি ওসি স্যারের নির্দেশ। আপনারা যেদিক দিয়ে এসেছেন সেদিক দিয়ে চলে যান। আর কোনদিন মাইকিং করবেন না। যদি মাইকিং বের করেন তাহলে গাড়ি এবং মাইক থানায় নিয়ে যাওয়া হবে-েমন হুমকি দেন পুলিশ। চাকিরপশার ইউনিয়ন দফাদার রশিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। স্থানীয় কাদের আলী,আব্দুল বাতেন এবং মন্তাজ আলী বলেন,যুবক রনি ও তার সহকর্মীরা প্রতি রমজান মাসে মাইকিং করে রোজাদারদের জাগিয়ে তোলে। তারা দীর্ঘ ১০-১৫ বছর থেকে এভাবে কাফেলা বের করে। এতে দোষের কি আছে। এটা আমাদের ঐতিহ্য। তাছাড়া কোন পুলিশ অফিসার রাজারহাটের ইতিহাসে কোন বার কাফেলা বের করতে বাঁধা দেয়নি। এই ওসি সর্বপ্রথম রাজারহাটে সেহেরীর কাফেলা বন্ধ করে দিল। বিষয়টিতে আমরা ব্যাথিত। রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এসএসসির পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কাফেলার মাইকিং বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রমজান মাসে উচ্চ শব্দে মাইকিং করায় পরিবেশ দূষণ এবং অসুস্থ রোগীদের সমস্যার কারণে মাইকিং বন্ধ করে দিয়েছি। এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,আমি বিষয়টি জানি না। এরকম কোন নির্দেশনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন-এজাতীয় কোন নির্দেশনা নেই। আমি বিষয়টি দেখতেছি।'
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।