সারাদেশ


রোজায় টিসিবি'র নেই ছোলা-চিনি!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ মার্চ ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন, শনিবার

রোজায় টিসিবি'র নেই ছোলা-চিনি!
রোজায় টিসিবি'র পণ্য তালিকায় চাল, তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা বিক্রির নির্দেশনা রয়েছে। কিন্তু, শেরপুরে সরবরাহ না থাকায় বিক্রয়কেন্দ্রে ছোলা এবং চিনি পাচ্ছেন না দরিদ্র ও নিন্ম আয়ের মানুষরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ মার্চ) জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রির সময় গিয়ে এই চিত্র দেখা গেছে।

চলতি মাসে টিসিবি’র দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল দেওয়া হলেও থাকছে না চিনি ও ছোলা। সরবরাহের না থাকায় ছোলা ও চিনি বিতরণ হচ্ছে না বলে জানিয়েছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক জামাল উদ্দিন আহমেদ। 

জামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা এখনো ছোলা ও চিনি হাতে পাইনি। তাই এগুলো ছাড়াই অন্যসব পণ্য বিতরণ হচ্ছে। সামনের ধাপে ওই দুটি পণ্য সংযুক্ত করা হবে।

শ্রীবরদী পৌরসভায় পণ্য নিতে আসা আলমাছ হোসাইন নামের এক ব্যক্তি বলেন, রোজা উপলক্ষে আমরা ভেবেছিলাম ছোলা ও চিনি পাবো। ইফতারের সময় ছোলা এবং চিনির দরকার সবচেয়ে বেশি। বাজারে এই দুইটি পণ্যের দামও অনিয়ন্ত্রিত। যেসব পণ্য লাগামহীন ও ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে সেই পণ্য যদি টিসিবির আওতায় না থাকে তাহলে লাভ কী।

কুড়িকাহনিয়া ইউনিয়নে পণ্য আনতে যাওয়া জহুরা বেগম নামের এক বৃদ্ধা বলেন, ‘মনে অনেক কষ্ট নিয়ে ফিরে যাইতাছি। রোজাতে সন্ধ্যা বেলায় শরবত বানাতে চিনি ও মুড়ির সঙ্গে ছোলা ছাড়া চলে না। এই দুইটা জিনিসের দাম বেশি। তাই কিনতে পারছি না। আমরা আশায় ছিলাম ছোলা ও চিনি পাবো। কিন্তু পেলাম না।’ 

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন, এবার রমজানে বিতরণের জন্য ছোলা ও চিনি পাইনি। সরবরাহ পেলে বিতরণ করা হবে।

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।