সারাদেশ


দৌলতদিয়া ঘাট থেকে ভুয়া পুলিশ আটক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ মার্চ ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার

দৌলতদিয়া ঘাট থেকে ভুয়া পুলিশ আটক
সোহাগ মিয়া,রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে সুমন খন্দকার নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 
১৮ মার্চ সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। 
গ্রেফতারকৃত ভুয়া পুলিশ সুমন খন্দকার (২১) এ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পাড়ার সেকেন খন্দকারের ছেলে। 
প্রেস  ব্রিফিং এ ওসি জানান, দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়ক এলাকায় পুলিশ পরিচয় তারা কয়েকটি গাড়ি তল্লাশি করে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুয়া পুলিশের পরিচয় দানকারী কয়েকজন পালিয়ে যায়। এ সময় সুমন খন্দকার নামে এই প্রতারক বা ভুয়া পুলিশকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। ভুয়া পুলিশ সুমন খন্দকারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে সত্যতা স্বীকার করেন। 
এ সময় ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবারে বিজ্ঞ আদালতে প্রেম করা হয়েছে। বাকি আসামিদের ধরার তৎপড়তা চলছে। 



জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।