সারাদেশ


রাজারহাটে ৬৫০টাকা কেজি দরে দেশি গরুর মাংস বিক্রির উদ্ধোধন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ মার্চ ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার

রাজারহাটে ৬৫০টাকা কেজি দরে দেশি গরুর মাংস বিক্রির উদ্ধোধন
সোহেল রানা,রাজারহাট : পবিত্র রমজান উপলক্ষে রাজারহাট প্রেসক্লাবের উদ্যোগে ৬৫০টাকা কেজি দরে দেশি গরুর মাংস বিক্রি উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ব্র্যাক মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খাদিজা বেগম এর উদ্ধোধন করেন। জানা গেছে,এবারে রমজান মাস শুরুর দু'দিন আগ থেকে উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে কসাইরা অন্যান্য সময়ের চেয়ে বেশি মূল্যে ৭০০টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেন। এছাড়া ২৫০ গ্রামের নিচে মাংস বিক্রি বন্ধ করে দেন।
এরপ্রেক্ষিতে রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ১১মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে "টাকা আমরা দিবো। রাজারহাটে পবিত্র মাহে রমজান মাসে বিনা লাভে গরুর মাংস সরবরাহের জন্য আগ্রহী ২জন কসাই প্রয়োজন। তাদের পারিশ্রমিক দেয়া হবে। যোগাযোগ করুন শিরোনামে একটি পোষ্ট করেন। পরে রাজারহাট ব্র্যাক মোড়ের মাংস বিক্রেতা আমিনুল ইসলাম রমজান মাসে সাশ্রয়ি মূল্যে গরুর মাংস বিক্রি করতে রাজী হন। সোমবার রাতে রাজারহাট প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম এবং রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক সর্বসম্মতিক্রমে প্রতি কেজি দেশী গরুর মাংস ৬৫০টাকা দরে এবং সর্বনিম্ন ১শ গ্রাম মাংস বিক্রির সিদ্ধান্ত হয়। পরে মঙ্গলবার উপজেলা নিবাহী কর্মকর্তা মোছাঃ খাদিজা বেগম উপস্থিত থেকে ৬৫০ টাকা কেজিতে দেশি গরুর মাংস বিক্রির উদ্ধোধন করেন। 
এসময় বক্তব্য দেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম,সহকারি অধ্যাপক এরশাদুন্নবী নবিন,রাজারহাট কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক বাদশা মিয়া প্রমূখ।

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।