সারাদেশ


বিশ্ব যক্ষ্মা দিবস পালিত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ মার্চ ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার

বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
লালমনিরহাট প্রতিনিধি: "YES ! WE CAN END TB,হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি"- এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে রোববার(২৪ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় হতে শোভাযাত্রা বের করা হয় ও পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার নির্মলেন্দু রায়।

আলোচনা সভায় জানানো হয়, জেলায়  ৩৩২৫ জন যক্ষ্ণা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসার আওতায় এসেছে ১৫৩৮জন।এর মধ্যে শিশু রোগী রয়েছে১৩৭ জন। 
 আলোচনা সভায়, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি  জেলায় যক্ষ্মা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ, ,ব্র্যাক,ইউএসএআইডি'র সদস্য সহ স্বাস্থ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। 



জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।