হেড অফ ডিজিটাল মিডিয়া


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা আলাদা আলাদা হতে পারে, সেটা দোষের নয়, কিন্তু স্বাধীন সার্বভৈৗম বাংলাদেশ আমাদের সকলের। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত এই বাংলাদেশ। দেশে কোনো রকম অরাজকতা, নাশকতা, সমাজে বিড়ম্বনা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হতে পারে না।আজ বিকালে খাগড়াছড়ি জেলার দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ০৬দিন ব্যাপী বিঝু, বৈসুক, সাংগ্রাই (বৈসাবি) মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এসব কথা বলেন।পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, বিঝু মেলায় আমাদের ক্ষুদ্র নৃ গোষ্ঠির ঐতিহ্য, কৃষ্টি কালচার পাহাড়ি খানাপিনা সমাজের নব প্রজন্মের নিকট তুলে ধরা এবং সকলের সাথে সৌহার্দ্র সম্প্রীতি গড়ে তোলাই হলো বৈসাবি মেলার মূল লক্ষ্য। প্রতিমন্ত্রী বলেন, আমরা পাহাড়ি বাঙালি সবাই যার যার ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি, শান্তি, সৌহার্দ্র, সম্প্রীতির বন্ধনে যাতে সম্মানের সাথে পালন করতে পারি সেদিকে সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। দেশে অরাজকতা, সন্ত্রাস, নাশকতার চেষ্টা যারা করবে তারা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুশিয়ারি করেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।বিঝু বৈসুক সাংগ্রাই উদযাপন কমিটির আহবায়ক এবং ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রুমন পারভেজ পিএসসি, উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি, প্রতিমন্ত্রীর সহধর্মিনী মল্লিকা ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, নিরোপৎ খীসা, শতরুপা চাকমা, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, সহকারী কমিশনার ভূমি) আবুল হাসানাত খান প্রমূখ উপস্থিত ছিলেন।এরআগে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বেলুন ও পায়রা উড়িয়ে বিঝু বৈসুক সাংগ্রাই মেলা উদ্ধোধন করেন। মেলায় বিভিন্ন স্টল নিয়ে বসে পাহাড়ী তরুণ তরুণীরা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।