

নীলফামারী প্রতিনিধি:প্রচণ্ড তাপদাহে দেশের উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈশাখের কড়া রোদের দাপটের কারণে নানান রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই জনপদের মানুষ। বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। পানির অভাবে ক্ষেত্রের ফসল ও আম-লিচুর গুটি নষ্ট হয়ে যাচ্ছে। তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তায়ালার কাছে রহমতের বৃষ্টি কামনা করে নীলফামারী সদর, ডোমার ও সৈয়দপুরে খোলা আকাশের নিচে 'ইস্তিস্কার নামাজ' আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে ফেলে বৃষ্টি কামনায় ফরিয়াদ করেন ধর্মপ্রাণ মুসলিমরা।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে মাঠে আয়োজন করা হয় বিশেষ এই নামাজের। এটির আয়োজন করে গাউসিয়া ইসলামিক মিশন, সৈয়দপুর শাখা।। এতে ইমামতি করেন ইসলামিক রিসার্স সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক দিনাজপুরের আলেম আলহাজ্ব ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী। তিনি দোয়া ও মুনাজাত পরিচলনা করেন। দোয়ার আগে তিনি বলেন, কোরআন-হাসিদের আলোকে জানা গেছে, মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। আমরাও পাপে ভরপুর হয়ে গেছি। এজন্যই আল্লাহ এমন দূর্বিষহ অবস্থায় ফেলেছেন আমাদের। তাই আমরা রাসূল (সা.) এর অনুসরণ করে নামাজ আদায় করলাম।বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক মানুষ এখানে নামাজ আদায় করেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, মিস্ত্রীপাড়া গাউসিয়া মসজিদের ইমাম ও শাহ সূফী গোলাম জিলানী ক্বাদেরী তেগী খানকাহ'র্। গদ্দিনশিন মাওলানা রেজওয়ান আল ক্বাদরী, আল ফারুক একাডেমীর সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহসীন মন্ডল মিঠু। এছাড়াও সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ, মাওলানা শাহিদ রেজভী, শাহ আউলিয়া মসজিদের খতিব মাওলানা সাবির হোসেন রিজভী, গোলাহাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোমিনুল ইসলাম রিজভীসহ সৈয়দপুরের বিভিন্ন মসজিদদের ইমাম, খতিব, আলেমসহ জড়ো হন সৈয়দপুরের বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা। এদিকে গত বুধবার (২৪শে এপ্রিল) সকাল ১১টায় ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি সব্দিগঞ্জ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ইস্তিস্কার নামাজ। এতে সর্বস্তরের ছয় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন- পঞ্চগড়ের বালাপাড়া কওমি মাদ্রাসার ইমাম হাফেজ মুহাম্মদ মাহমুদুল ইসলাম।এছাড়াও একইদিন তীব্র দাবদাহ থেকে মুক্তি, ক্ষমা ও বৃষ্টির জন্য নীলফামারী সদরের রামগঞ্জ হাইস্কুল মাঠে ও কিশোরগঞ্জ উপজেলাতেও ইস্তিস্কার নামাজের আয়োজন করা হয়।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।