

মুুখে শুধু বলতে পারেন তার নাম আমেনা। বাবার নাম কুদ্দুস মিয়া ও মায়ের নাম শরিফা। কিন্তু ওই নারী বলতে পারেননি তার গ্রাম, উপজেলা ও জেলা শহরের নাম। বয়স আনুমানিক ২৮ বছর। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করা এক মানসিক ভারসাম্যহীন নারীকে জিজ্ঞাসাবাদ শেষে এমন তথ্য জানতে পারেন স্থানীয় স্বেচ্ছাসেবী মো. শান্ত শিফাত। পরে মানসিক ভারসাম্যহীন ওই নারীর বিষয়ে স্বেচ্ছাসেবী মো. শান্ত শিফাতের মাধ্যমে খবর পেয়ে তাকে (নারী) উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। শুক্রবার সকালে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেন ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যরা। স্বেচ্ছাসেবী মো. শান্ত শিফাত জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ ভবনের পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। এ বিষয়ে ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াকে জানালে তিনি ঘটনাস্থলে আসেন ও ওই নারীর খাবারের ব্যবস্থা করেন এবং থানায় সাধারন ডায়েরী করার পরামর্শ দেন। পরে মানসিক ভারসাম্যহীন নারী নিরাপত্তাহীনতায় আছেন এমর্মে থানায় একটি সাধারন ডায়েরী করেন শান্ত। এরপর দ্রুত সময়ের মধ্যে ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মচারী, স্থানীয় সেচ্ছাসেবী মো. শান্ত সিফাত ও মঞ্জুরুল ইসলামের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে থানার পুলিশ সদস্যদের মাধ্যমে গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠান ইউএনও।তিনি আরও জানান, প্রশাসনের সহযোগিতায় প্রচেষ্টায় তার সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাঁই হওয়ায় ভালো লাগছে। এখন হয়তো আশ্রয় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা শেষে তার পরিবারকে ফিরে পতে পারেন ওই মানসিক ভারসাম্যহীন নারী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনায় ওই নারীকে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজের নাম, বাবা ও মায়ের নাম ব্যতীত আর কোন তথ্য দিতে পারেনি। তাই জেলা প্রশাসক মো. আব্দুলাহ আল খায়রুম মহোদয়ের নির্দেশনায় আইনুযায়ী ভবঘুরে ঘোষণা এবং থাকার সুনির্দিষ্ট জায়গা না থাকায় থানার পুলিশ সদস্যদের মাধ্যমে গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ কাজের জন্য ঝিনাইগাতী থানার ওসি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, আনসার সদস্য, স্থানীয় সেচ্ছাসেবী মো. শান্ত সিফাত ও মঞ্জুরুল ইসলামকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।গাজীপুরের পূবাইল সরকারি আশ্রয় কেন্দ্রের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের আশ্রয় কেন্দ্রে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার নির্দেশ মোতাবেক এক মানসিক ভারসাম্যহীন নারীকে হস্তান্তর করেছেন পুলিশ। এখন আইনুযায়ী সরকারিভাবে ওই মানসিক ভারসাম্যহীন নারীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।