

শেরপুর জেলার দুই উপজেলাতে রাত পোহালেই অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নিবার্চন। এই নিবার্চনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সহকারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সকল কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দ্বায়িত্ব পালন করবেন। এই নির্বাচনে ঝিনাইগাতী উপজেলা থেকে চেয়ারম্যান পদে-৫জন, ভাইস চেয়ারম্যান পদে-১২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রতিদ্ববন্ধিতা করছেন। ৫৫টি কেন্দ্রের বিপরীতে ১ লক্ষ ৫২হাজার ৩০ জন নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।অপরদিকে শ্রীরবদী উপজেলাতে চেয়ারম্যান পদে-৭জন, ভাইস চেয়ারম্যান পদে-১৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্ববন্ধিতা করছেন। এতে ৮৬টি কেন্দ্রের বিপরীতে ২ লক্ষ ৬৪হাজার ৩৯ জন নারি পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ারুল হক জানান, নির্বাচনটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটগ্রহণ সংক্রান্ত সকল সরঞ্জামাদি স্ব-স্ব কেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে। বুধবার সকালে ভোট গ্রহন শুরুর আগেই অধিক নিরাপত্তার সাথে স্বস্ব কেন্দ্র্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। তিনি আরো বলেন, এই নির্বাচনে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে, সেক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।