.jpg&w=3840&q=75)

সিলেট থেকে বন্যায় কবলিত এলাকা হতে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমতেই নানা ধরণের রোগবালাই দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়ে জ¦ার কাশি সহ নানা রোগ। বর্ষা মৌসুম শুরু হলেই ফ্লুজাতীয় রোগব্যাধি বেড়ে যায়। বর্তমানে প্রায়ই পরিবারে সর্দি, কাশি, জ্বরে ভুগছে।বিশেষ করে সিলেটের জৈন্তিয়া, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সুনামগঞ্জ, গোলাপগঞ্জ ও সিলেট নগীর বেশ কয়েকটি ওয়ার্ডে বন্যায় পানি বন্ধী থাকলে পানি কমতেই দেখা দিয়েছে টাইফয়েড, ডায়রিয়া, চোখের সংক্রমণ, শ্বাসতন্ত্রের সংক্রমণ, লেপটেস্পাইরোসিস, পেটের সংক্রমণ ইত্যাদি রোগ। আবার যাদের হাঁপানির সমস্যা আছে তাদের জন্যও বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন। ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, বা পরজীবী প্রাদুর্ভাব থেকে ডায়রিয়ার মত জীবাণুগুলো সাধারণত দূষিত খাদ্য বা পানি সংকটের মধ্যে এসব রোগবালাইতে আক্রান্ত অনেক।বন্যায় কবলিত এলাকাগুলোতে বেশির ভাগ মানুষ ইনফ্লুয়েঞ্জা,ডেঙ্গু,ম্যালেরিয়া,টাইফয়েড,গ্যাসট্রোএনটেরাইটিস, হেপাটাইটিস, লেপ্টোস্পাইরোসিস এসব রোগে আক্রান্ত হওয়ার সম্ভানা থাকে।এর ব্যাপারে সিলেট সিভিল সার্জনের সাথে কথা বললে তিনি জানান, যে উপজেলাগুলো বন্যায় আক্রান্ত হয়েছে সে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলো রোগীদের চিকিৎসার জন্য সার্বক্ষনিক চিকিৎসা প্রদান করে আসছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা এব্যাপারে সর্তকতার সহিত কাজ করে যাচ্ছেন মাঠে।সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বন্যায় আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে আমাদের দুটি টিম কাজ করছে। তবে এই বন্যায় মানুষ সেরকম ভাবে আক্রান্ত হচ্ছেন না। অনেকেই জ্বরে আক্রান্ত হয়েছেন আর আমরাও ওষুধ দিয়ে আসছি। প্রতিদিনই আমাদের এই কার্যক্রম চলছে। বন্যা শেষে মানুষ আক্রান্ত হতে পারে বিভিন্ন রোগে। সেটার জন্যও আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।