হেড অফ ডিজিটাল মিডিয়া


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী আজ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে যোগ দেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। গোপালগঞ্জ টুংগী পাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে সরকারের নীতি ও আদর্শ অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম এলাকার জনস্বার্থে তিন জেলায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা দেশের উন্নয়নে কাজ করে যাবো। সরকারের দিক নির্দেশনা অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে আমরা সদা সোচ্চার থাকবো।এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সজল কান্তি বনিক, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী, সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ শরীফুল ইসলাম, উপসচিব মোঙ্গল চন্দ্র পাল, সিনিয়র সহকারী সচিব মো. আজিজুল হক, মন্ত্রণালয়ের সহকারী মেইনটেনেন্স ইন্জিনিয়ার হাবিবুল্লাহ নাহিদ উপস্থিত ছিলেন।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী ১৩ম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদানের মাধ্যমে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল কর্মজীবন শুরু করেন। চাকুরী জীবনের শুরুতে তিনি সহকারী কমিশনার হিসেবে খুলনা ও কুষ্টিয়া কালেক্টরেট এবং সিনিয়র সহকারী কমিশনার ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কুষ্টিয়া কলেক্টরেটে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মেহেরপুর সদর এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেন। চাকরি জীবনে তিনি খুলনা জেলার কয়রা উপজেলায়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ী জেলায় এবং উপপরিচালক হিসেবে বিপিএটিসি, সাভার-এ কাজ করেন। এছাড়া তিনি মংলা বন্দর কর্তৃপক্ষ ও সমাজ সেবা অধিদপ্তর, খুলনা এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি পিরোজপুর ও পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অতিরিক্ত সচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউট-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। গত ৩১.১২.২০২২ খ্রি: তারিখে সচিব পদে পদোন্নতি পেয়ে ০১.০১.২০২৩ খ্রি: তারিখ থেকে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন। গত ১২ জুন ২০২৪ তারিখে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।