হেড অফ ডিজিটাল মিডিয়া


সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা পিংকি খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আহত হয়েছেন আরও ৪ জন।এ সময় ট্রাকটি মহাসড়কে উল্টে দুপাশের ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে বিকেল ৪টা পর্যন্তও মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। যানজট আগের চেয়ে অনেক কমে গেছে জানিয়ে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ যানজট কেটে যাওয়ার আশা ব্যক্ত করছে পুলিশ।সোমবার (২৪ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঔল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পিংকি খাতুন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকার এ্যাড. আব্দুল ওয়াহিদের স্ত্রী। আহতরা হলেন-একই এলাকার প্রাইভেট কারের চালক মোশারফ হোসেন (৪০) এ্যাড. আব্দুল ওয়াহিদ (৪২) ও নিহতের দুই শিশু কন্যা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে পরিবার নিয়ে প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ। এ সময় উপজেলার ঝাঔল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সংঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি থানায় নিয়ে যায় ও ট্রাকটি সরিয়ে দেয়।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিকেল ৪টায় ঢাকা পোস্টকে বলেন, সকালে ঝাঔল ওভারব্রিজ এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারকে চাপা দিয়ে উল্টে যায়। এতে প্রাইভেট কারে থাকা সবাই আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, যানজট অনেকটা কমে গেলেও এখনো দুর্ঘটনা কবলিত স্থানের দুপাশে ঢাকাগামী লেন ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও ধীরগতি রয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই মহাসড়কে যানচলাচল একদম স্বাভাবিক হয়ে যাবে।সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডা. ল. শামীমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই পিংকি খাতুনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে, তারা শংকামুক্ত আছেন। দুপুরের দিকে নিহতের স্বামী আব্দুল ওয়াহিদ তার স্ত্রী পিংকির মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে গেছেন।প্রসঙ্গত, এর আগে সকাল থেকে এই দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেন মিলিয়ে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। যা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পুলিশ।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।