

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের মর্ডান হ্যাচারীর পাশে আরিফ শেখের পরিত্যক্ত বসতভিটা ঘরের মেঝো থেকে ৪৪ টি খয়া গোখরা সাপের বাচ্চা ও ৪৪টি ডিম উদ্ধার করেছে লিটন সাপুড়ে।বুধবার সকাল থেকে লিটন সরকার সাপুড়ে ঘরের মেঝো খুরে খুরে এ সাপগুলো বের করেন। এ সময় সাপ দেখতে শত শত মানুষ বাড়িতে ভিড় জমায়।জানা গেছে আগের রাতে আরিফ শেকের স্ত্রী ঘর থেকে বের হয়ে তাদের টিউবওয়েলে যান এ সময় তিনি বিশাল আকৃতির সাপ দেখেন এবং সাপের বাচ্চা দেখতে পান। এ সময় তিনি চিল্লাচিল্লি শুরু করেন। এরপর এলাকার অনেক মানুষ তাদের বাড়িতে এসে ভিড় জমায়। অনেক খোঁজাখুঁজির পর লিটন সাপুড়ে নামে একজন কে মোবাইল কল দেয়া হয়। সাপুরে জানান বুধবার সকালে এসে দেখবেন। এরপর সকালে তিনি মাটির ঘর খোঁড়া শুরু করেন। এরপর তিনি সাপের বাচ্চা গুলো বের করে নিয়ে আসেন। তবে বড় দুটি গোখরা সাপ ধরতে পারেননি গোখরা সাপ দুটি পালিয়ে গেছে। এখন আতঙ্কে রয়েছে পুরো এলাকাবাসী।লিটন সরকার সাপুড়ে জানান, আমার কাছে একটা গাছ রয়েছে। প্রথমে এই গাছ দিয়ে পুরো বাড়ি বন্ধক করেছি। এরপর আমার শিশ্য ও আমি কোদাল দিয়ে খুরে খুরে সাপের বাচ্চা গুলো বের করেছি মাটির নিচ থেকে। এবং সাপের দুটি বড় ছলম পেয়েছি।এখন আর এই বাড়িতে সাপ নেই।এ ব্যাপারে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা জানান, বর্ষা মৌসুম এজন্য সাপের উপদ্রক বেড়েছে। তবে আমি সবাইকে অনুরোধ করব সচেতনভাবে চলাফেরা করুন। রাতের আঁধারে টর্চ লাইট ব্যবহার করুন। এছাড়া সাপের আতঙ্ক কাটাতে আমরা কৃষকদের মাঝে গাম বুট দিয়েছি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।