

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে পাটের আবাদ হয়েছে। আবাদকৃত জমিতে ফলনও কম হয়েছে। এ ছাড়া আগাম বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা অপরিপক্ব পাট কেটে ফেলায় পাটের ফলন কম হয়েছে। এতে করে এ উপজেলার পদ্মাপাড়ে চরাঞ্চলের পাট চাষিদের নানা কারণে মাথায় হাত। চরম হতাশায় তারা পাট চাষের প্রতি মনোবল হারাচ্ছেন। এভাবে চলতে থাকলে এ অঞ্চলের কৃষকরা হয়ত ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান অর্থকরী ফসল পাট উৎপাদন বন্ধ করে দেবেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ অর্থ বছরে গোয়ালন্দে চার হাজার ৮৮০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা থাকলেও মাত্র চার হাজার ৩১০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।তবে দৌলতদিয়া, উজানচর, ছোটভাকলা ইউনিয়নের বেড়িবাঁধ বেষ্টিত এলাকায় পাটের আবাদ ভালো হয়েছে। এসব এলাকায় জলাশয় না থাকায় দূর-দূরান্তের পথ অতিক্রম করে নদীতে পাট জাগ দেয়ায় উৎপাদন খরচ আরো বেড়েছে।গতকাল মঙ্গলবার সরেজমিন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধার পাড়া,উজানচর ইউনিয়নের চর কর্ণেশন ও দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা, কাওলজানি, মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পাটের উপযুক্ত সময়ে বৃষ্টি না হওয়ায় পাট বড় হয়নি। দরিদ্র শ্রেণীর কৃষকরা সেচও দিতে পারেনি। এতে করে মাঠকে মাঠ পাট মরে গেছে। ফলন ভালো না হওয়ায় কৃষকরা জ্বালানির জন্য ক্ষেতেই ফেলে রেখেছেন।এ সময় তেনাপচা ও কাওলজানি গ্রামের কৃষক আপ্তার মোল্লা, হবি সরদারসহ একাধিক কৃষক হতাশা প্রকাশ করে বলেন, সব পাট মরে গেছে। এক টাকারও পাট বিক্রি করতে পারছি না। এক বিঘা জমিতে খরচ হয়েছে ১০-১২ হাজার টাকা। তিন-চার মণ করে পাট হয়েছে। যা বিক্রি করে ৮-১০ হাজার টাকা পাওয়া যায়।উজানচর ইউনিয়নের কৃষক আবু মুসা জানান,আমি ১০ বিঘা জমিনে পাটের আবাদ করেছি আমার প্রতি বিঘায় খরচ হয়েছে ১২ থেকে ১৩ হাজার টাকা, তিন থেকে চারবার জমিনের শেষ দিয়েছি, এর জন্য ফলন অনেক ভালো হয়েছে, আমার প্রতি বিঘা জমিনে ১১থেকে ১২ মণ পাট হবে আশা করছি , এবং বাজারে ৩ হাজার থেকে ৩২ শত টাকা পর্যন্ত দাম রয়েছে, এভাবে থাকলে আমাদের ১৪ থেকে ১৫ হাজার টাকা লাভ থাকবে। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান বলেন, এ বছর বৃষ্টিপাত কম হওয়া পাটের ফলন ভালো হয় নাই। তবে যারা সেচ দিয়েছে, তাদের মোটামুটি ফলন হয়েছে। বিঘা প্রতি ১০-১২ মণ করে ফলন হয়েছে। কৃষকরা পাটের দামও ভালো পাচ্ছেন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।