

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অজ্ঞাত ব্লাকহেডের ধাক্কায় মাছধরার এক ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর রাতের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৭) ও সুখচর ইউনিয়নের ৮নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো.আরাফাত (১৮) ।স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির মাছধরার ট্রলার। নোঙর করা ওই ট্রলারে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩ টার দিগকে আকস্মিক দক্ষিণ দিক থেকে আসা একটি ব্লাকহেড ট্রলারটিকে ধাক্কাদেয়। এতে ঘটনাস্থলে ট্রলারটি উল্টে যায়। পরে তাদের শৌরবিৎকার শুনে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। ঘটনার পর পরই রাতের আঁধারে ব্লাকহেডটি পালিয়ে যায়। এক ঘন্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিব নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরের সুখচরের রামচরণ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ আরেক জেলে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচাজ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে সকালে একজনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুপুর ১টার দিকে স্থানীয়দের থেকে আরেকজনের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। গভীর রাতে নোঙর করা ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।