.png&w=3840&q=75)

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে শাহবাগে বিক্ষোভে নেমেছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিভিন্ন সংগঠনের সদস্যরা।আজ বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় জাদুঘরের সামনের সড়কে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তাঁদের অভিযোগ, “এই হামলার পেছনে ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির প্রভাব রয়েছে। দিনদুপুরে একজন ‘জুলাই যোদ্ধার’ ওপর হামলার ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানের পর গঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিত হয়ে উঠেছিলেন।আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকেই হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লেগে তিনি রিকশার ভেতরেই আহত হন। সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান।হাদিকে হাসপাতালে আনা মিসবাহ বলেন, জুমার নামাজ পড়ে আমরা রিকশায় মতিঝিল–বিজয়নগরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দুই মোটরসাইকেল আরোহী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তাঁর বাম কানের নিচে লেগেছে।ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদিকে যখন আনা হয়, তখন তাঁর অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে সিপিআর দেওয়া হয়েছে। এখন কিছুটা রক্তচাপ পাওয়া যাচ্ছে, কিন্তু মাথার ভেতরে গুলি রয়েছে। হাসপাতাল সূত্র বলছে, শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।আজ দুপুর ২টা ২৫ মিনিটে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। হামলার পর ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।