-7538.png&w=3840&q=75)

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত মুকুল নিটওয়্যার লিমিটেড কারখানা বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা পরিচালকের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মইনুল ইসলাম (মুকুল)।প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে গিয়ে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে স্থায়ীভাবে বন্ধের নোটিশ দেখতে পান। হঠাৎ এমন ঘোষণায় হতবাক হয়ে কারখানার সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।কারখানাটির কোয়ালিটি পরিদর্শক সাগর আলী বলেন, কর্তৃপক্ষ কারখানা চালাতে না পারলে আমাদের কিছু বলার নেই। কিন্তু শ্রম আইন অনুযায়ী আমাদের যে পাওনাদি আছে, তা পরিশোধ করা হোক।কারখানা কর্তৃপক্ষের দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানির সঙ্গে জড়িত ছিল। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রয়াদেশ (অর্ডার) সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়ে উঠেনি। এমন পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালু রাখা অসম্ভব হওয়ায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত)–এর ধারা ২৮(ক) এবং বাংলাদেশ শ্রমবিধি, ২০১৫–এর বিধি ৩২ অনুসারে ১৭ ডিসেম্বর থেকে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কারখানার শ্রমিক জুয়েল রহমান বলেন, গত সোমবার অফিস করে বাসায় যাই। ১৬ ডিসেম্বর কারখানা বন্ধ ছিল। আজ সকালে এসে দেখি হঠাৎ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা। এখন আমরা কোথায় যাব? ঘরভাড়া, দোকানের বাকি আর ছেলেমেয়েদের স্কুলের বেতন কীভাবে দেব?সুয়িং অপারেটর রেশমা আক্তার বলেন, আমরা কিছুই জানতাম না। নিয়মিত অফিস করছিলাম। আজ সকালে এসে দেখি অফিস স্থায়ীভাবে বন্ধ। কেন বন্ধ করেছে, সেটাও কেউ জানায়নি।এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে গাজীপুর শিল্প পুলিশ–২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।