

কুষ্টিয়ায় খোলা বাজারে ন্যায্যমূল্যে আটা সরবরাহের জন্য সরকারের খাদ্য বিভাগের ওএমএস কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি সাদা গম কালোবাজারে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে ভেড়ামারায় অবস্থিত খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান গিনি অটো ফ্লাওয়ার মিল।
খাদ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, সরকারি গুদাম থেকে ডিও’র মাধ্যমে উত্তোলন করা গম নিয়ম অনুযায়ী মিল কারখানায় নিয়ে আটা উৎপাদন করার কথা থাকলেও তা সরাসরি বেশি দামে বাজারে বিক্রি করা হয়েছে। এতে সরকারের নির্ধারিত কর্মসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ ভোক্তারা নিম্নমানের আটা পাওয়ার ঝুঁকিতে পড়ছেন।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর গিনি অটো ফ্লাওয়ার মিলের অনুকূলে ২৬ মেট্রিক টন সাদা গম বরাদ্দ দেওয়া হয়। সেই অনুযায়ী ভেড়ামারা খাদ্য গুদাম থেকে ডিও ইস্যু করা হয়। অভিযোগের তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের একটি দল গোপনে গুদামের কার্যক্রম পর্যবেক্ষণ করে। দুপুরের দিকে পাবনা ট-১১-০৬৫৮ নম্বরের একটি ট্রাকে সাড়ে ১৩ টন সরকারি গম বোঝাই করে গুদাম থেকে বের করা হয়।
পরবর্তীতে দেখা যায়, ট্রাকটি গিনি অটো ফ্লাওয়ার মিলের কারখানায় না গিয়ে সরাসরি কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় কালাম হোসেন নামে এক ব্যবসায়ীর গুদামে ঢুকে পড়ে। বিকেল ৩টার পর সেখানে শ্রমিকরা গম নামাতে শুরু করেন। পুরো ঘটনাটি সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গিনি অটো ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী আরিফ চৌধুরী ও গম ব্যবসায়ী কালাম হোসেন। ক্যামেরা দেখে তারা প্রথমে অস্বস্তিতে পড়লেও পরে দুজনই গম বিক্রি ও কেনার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে মিল মালিক আরিফ চৌধুরী বলেন, সরকারি গম বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করতে পারবেন না। অন্যদিকে ব্যবসায়ী কালাম হোসেনও গম কেনার কথা স্বীকার করেন।
খাদ্য বিভাগ সূত্র জানায়, কুষ্টিয়া জেলায় বর্তমানে ছয়টি মিলের সঙ্গে সরকারি চুক্তি রয়েছে। এসব মিলকে নিয়মিত রাশিয়ান লাল গম ও আমদানিকৃত সাদা গম সরবরাহ করা হয়। বাজারে সাদা গমের দাম তুলনামূলক বেশি হওয়ায় কিছু মিল মালিক লাভের আশায় সরকারি গম কালোবাজারে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী সরকারি গম বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ।
কুষ্টিয়া জেলা খাদ্য অফিসের অফিস সহকারী বারিউল ইসলাম বলেন, সরকারি গম নির্ধারিত কাজে ব্যবহার না করে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে ভেড়ামারা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন কুমার বিশ্বাস দাবি করেন, গিনি ফ্লাওয়ার মিল গুদাম থেকে গম উত্তোলন করেছে—এটি সঠিক। কিন্তু সেই গম কালোবাজারে বিক্রি হয়েছে এমন তথ্য তার কাছে নেই।
উল্লেখ্য, এর আগেও একই ধরনের অভিযোগে লালন শাহ ফ্লাওয়ার মিলের সঙ্গে খাদ্য বিভাগের চুক্তি বাতিল করা হয়েছিল। নতুন করে এই ঘটনার পর কুষ্টিয়ায় সরকারি গমের তদারকি, জবাবদিহি ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।