
জেলা প্রতিনিধি
.webp&w=3840&q=75)

যশোরে জুলাই গণঅভ্যুত্থানের এক যোদ্ধাকে ছুরিকাঘাতের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার এনায়েতপুর এলাকায় মারপিটের পর বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন এনাম সিদ্দিকী (৩০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এনাম সিদ্দিকী এনায়েতপুর এলাকার মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে এনাম সিদ্দিকী নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়, পরে বুকে তিনবার ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত এনামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিচিত্র মল্লিক জানান, এনাম সিদ্দিকীর বুকে, ঘাড়ে ও বাহুতে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় সার্জারি বিভাগে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বলেন, হামলার খবর পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।