.jpg&w=3840&q=75)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজের বিদায়ী অধ্যক্ষ জুনাব আলীকে ব্যতিক্রমী ও রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) কলেজ প্রাঙ্গণ থেকে লাল গালিচা বিছিয়ে, ফুলের মালা পরিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে ঘোড়ায় তুলে তাঁকে নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
বিদায়ের সময় শত শত শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে প্রিয় শিক্ষকের সঙ্গে বাড়ি পর্যন্ত যান। বাড়ির সামনে ঘোড়া থেকে নেমে জুনাব আলী শিক্ষার্থীদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং পড়াশোনায় মনোযোগী হয়ে কলেজে ফিরে যাওয়ার আহ্বান জানান।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে জুনাব আলী বলেন,
বিদায় সবসময়ই কষ্টের। তবে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় এমন ব্যতিক্রমী বিদায় পেয়ে আমি সত্যিই মুগ্ধ ও আপ্লুত। কলেজের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করবো।
সংবর্ধনা উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী অধ্যক্ষ জুনাব আলী।
সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের প্রভাষক নুর আহাম্মদ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু এবং বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব।
এছাড়া বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রভাষক টিটু বিশ্বাস, মাস্কোরা বেগম, মো. কামরুজ্জামান হেলাল, মো. মিছবা উদ্দিন, এস. এম. ইমরানুল হক, মৃদুল কান্তিকর, মো. বাবুল মিয়া, এম. নাহিদুল ইসলাম, হানিফ লিটন চন্দ্র সরকার, বীরেন্দ্র কুমার দে, নেহারুল হক, সহকারী অধ্যাপক মো. বাহা উদ্দিন, আবু সালেহ মুহাম্মদ সামাদুল ইসলাম এবং অধ্যক্ষ জুনাব আলীর সহধর্মিণী ও মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা কুমকুম প্রমুখ।
অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষকে স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।