সারাদেশ
শেরপুর–২-এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ

ছবি: সংগৃহীত
শেরপুর–২ আসনের নির্বাচনী ফলাফল ঘিরে ১২ নম্বর কলসপাড়া ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। নির্বাচনের আগে করা এক ব্যতিক্রমী ‘মহিষ বাজি’ এখন এলাকাজুড়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগেই উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান ও বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে এ বাজি হয়। শর্ত ছিল দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুর মান্নান দেবেন পাঁচটি মহিষ, আর ধানের শীষ প্রতীক জয়ী হলে আমীর হোসেন দেবেন একটি মহিষ।
ভোট গণনা শেষে শেরপুর–২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়ায় বাজিতে পরাজিত হন আমীর হোসেন। শুক্রবার সকালে পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী গ্রামবাসীদের উপস্থিতিতে তিনি একটি মহিষ বুঝিয়ে দেন আব্দুর মান্নানের কাছে।
মহিষ নিয়ে ঢাকঢোল পিটিয়ে গ্রামে প্রবেশের সময় উত্তর নাকশী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশু থেকে বয়স্ক অনেকে এ দৃশ্য দেখতে ভিড় করেন।
স্থানীয়দের মতে, নির্বাচনী উত্তাপের মধ্যেও এমন অভিনব বাজি ও তার বাস্তবায়ন এলাকায় কৌতূহল ও বিনোদনের খোরাক জুগিয়েছে, যা দীর্ঘদিন আলোচনায় থাকবে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।









