সারাদেশ
‘হে আরশের মালিক! পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন’: মিজানুর রহমান আজহারি

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ বার্তা দিয়েছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। রোববার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিশ্বশান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, “অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।”
ড. আজহারির এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। সাম্প্রতিক সামরিক পদক্ষেপ, পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক এই অস্থিরতা ইয়েমেন ও সিরিয়াসহ বিভিন্ন সীমান্ত অঞ্চলে প্রভাব ফেলছে। একই সঙ্গে ইসরায়েলি ও মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলা–পাল্টা হামলায় উদ্বেগের মাত্রা বাড়ছে।
এমন প্রেক্ষাপটে ড. আজহারির বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগ, এনসিপি নেতাকে জুতাপেটা; দল থেকে অব্যাহতি
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: আম দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নেওয়ার পর অভিযুক্ত যুবক গ্রেপ্তার
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে আম দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত মো. অভি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ মে) ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০
গোপালগঞ্জ সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বেতগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার, ২২ দিনে ৮১ মামলা
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। চলতি মাসের ১ মে থেকে ২২ মে পর্যন্ত জেলার বিভিন্ন থানায় ৮১টি মাদক মামলায় ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জুয়া আইনের একটি মামলায় আরও সাতজনকে আটক করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সুজন সরকার।








