
নিজস্ব প্রতিবেদক


কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশন এখন যাত্রীসেবার জায়গা না হয়ে যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। চারপাশে জমে থাকা নোংরা পানি, কচুরিপানা ও আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন যাত্রী ও স্থানীয়রা। দীর্ঘদিনের অবহেলায় স্টেশনটিতে নেই ন্যূনতম সুযোগ-সুবিধা, এমনকি ট্রেনে ওঠানামার জন্য কোনো প্ল্যাটফর্মও নেই।
সরেজমিনে দেখা যায়, স্টেশন ভবনের দুই পাশে নিচু জায়গায় জমে থাকা পানিতে কচু ও কচুরিপানা জন্মেছে। এর সঙ্গে মিশেছে আশপাশের বাজারের বর্জ্য। ফলে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয় দেখা গেছে, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে।
লালমনিরহাটগামী যাত্রী রিফাত হোসেন বলেন, স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাও কঠিন। দুর্গন্ধে দম নেওয়াই দায় হয়ে পড়ে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা ও প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু অভিযোগ করেন, নিচু জমি হওয়ায় আশপাশের বাজার ও এলাকার ময়লা এখানে ফেলা হয়। শৌচাগার না থাকায় যাত্রীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।
স্টেশনসংলগ্ন এক ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, সংস্কারের জন্য বরাদ্দ এসেছে শুনলেও এখনো কোনো কাজ শুরু হয়নি। এতে হতাশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে স্টেশন মাস্টার সুমন বলেন, স্থানীয়দের অসচেতনতার কারণে রাতের আঁধারে ময়লা ফেলা হয়। এছাড়া আশপাশের মসজিদের ওজুর পানি ও মাছ বাজারের বর্জ্য এসে জমে পরিস্থিতি আরও খারাপ করছে। তবে তিনি জানান, ভবন সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া গেছে। প্রাথমিকভাবে দরজা-জানালার কাজ শুরু হবে, এরপর মূল ভবন সংস্কার করা হবে। প্ল্যাটফর্ম নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।
একসময় এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র হিসেবে পরিচিত এই স্টেশন এখন দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিত না হলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।