পুলিশ পেটানো মামলার আসামিরা ফাইভ স্টার হোটেলে, অভিযানে গ্রেফতার ১৩
হেড অফ ডিজিটাল মিডিয়া


নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের তিন সদস্যকে কুপানো ও পেটানোর ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা সবাই বিএনপির পদধারী নেতা।রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা গুলশান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এজন্য তারা সেখানকার একটি ফাইভ স্টার হোটেলে অবস্থান করছিল।গত ৩১ অক্টোবর ঢাকা-সিলেট মহাসড়কে আড়াইহাজারের পাঁচরুখী বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে অবরোধ সমর্থকদের সংঘর্ষ হয়। বিএনপি, জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে এসব সমর্থক মাঠে নামে।এ সময় তিন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হন।



