অপরাধ


২৮ অক্টোবরের ঘটনায় বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৩ নভেম্বর ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার

২৮ অক্টোবরের ঘটনায় বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
গত ২৮ অক্টোবরের রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে অরাজক পরিস্থিতির জন্য দায় এড়াতে পারেন না বিএনপির শীর্ষ নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমন মন্তব্য করেছেন।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, বিএনপির শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত দিচ্ছেন... আর সেই সিদ্ধান্তের ওপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বিচারপতিদের বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সহিসংতার নানা ঘটনা ঘটেছে। কাজেই তারা দায় এড়াতে পারেন না। তদন্তে তারা যদি নির্দোষ হয়, তারা খালাস পাবেন। আর না হলে তাদের নামে চার্জশিট হবে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় চার নেতাকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।


সম্পর্কিত

বিএনপি

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।