উত্তরায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ: আহত ৩, ছাত্রদল নেতা গ্রেফতার
হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজধানীর উত্তরায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করার ঘটনায় গাজী মোহাম্মদ হাসান নামের এক তরুণকে আটক করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।পুলিশ জাানয়, রোববার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে হাউজ বিল্ডিং মমতাজ মহলের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সেক্রেটারি মো. রাসেল বাবুর নেতৃত্বে একটি মিছিল করা হয়। এ সময় তারা অগ্নিসংযোগ, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করে।এরমধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় থাকে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন। এরপর ঘটনাস্থল থেকে গাজীপুর ছাত্রদলের সাবেক এ নেতাকে গ্রেফতার করা হয়।


