

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সভাপতির সামনে লুঙ্গি পরিহিত অবস্থায় চলাচল ও সালাম না দেয়ায় তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। নির্যাতনের পর ওই শিক্ষার্থী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহীদ মসীয়ূর রহমান (শ.ম.র.) হলের ৩০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।কোতয়ালী থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী থানায় সাধারণ ডায়েরি ও হলের প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করেছেন। নির্যাতনের শিকার মো. মাঞ্জুরুল হাসান ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।এদিকে ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, সভাপতি সোহেল রানার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় লুঙ্গি উঁচু করে যাচ্ছিল সেই শিক্ষার্থী। তাকে বুঝিয়ে এ কাজ না করার জন্য বলা হলে এক পর্যায়ে তর্কের সৃষ্টি হয়৷ তাকে বেধড়ক মারধর এর ঘটনাও অস্বীকার করেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানতে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রাবাসে কোনো শিক্ষার্থীকে মারধর করা হয়নি। রাতে কিছু ছেলে আমার রুমের সামনে জুনিয়রদের সঙ্গে তর্ক করলে তাদের বুঝিয়ে যার যার কক্ষে পাঠিয়ে দেয়া হয়। কাউকে মারধর করা হয়নি। আর যারা বিশৃঙ্খলা করছিল তারা ছাত্রলীগের কোনো পদধারী নেতা নয়। ক্যাম্পাস রাজনীতির গ্রুপিংয়ের বলি হয়ে আমাকে দোষারাপ করা হচ্ছে।এ বিষয়ে ড. মো. তানভীর ইসলাম , শহীদ মসিয়ূর রহমান হল প্রভোস্ট জানান , ঘটনা শুনে আমি এবং আমার সহকারী প্রভোস্ট নিয়ে হলে আসি এবং সব পক্ষের সাথে বসে আলোচনা করে ভুক্তভোগী শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তিনি আরও বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করে হলে যারা বহিস্কৃত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।