

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়িতে গাঁজা চাষ করে বিক্রি ও সেবন করার অভিযোগে গাঁজা চাষী বীরবল (৪০) সহ ৩ গাঁজাসেবীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গাঁজা চাষী বীরবল (৪০) গাঁজার ব্যবসা করতে নিজ বাড়ির পাশে বাঁশের চাটাই দিয়ে ঘিরে লাগিয়েছিলেন গাঁজার গাছ। সেই গাছথেকেই গাঁজার পাতা সংগ্রহ করে, তা রোদে শুকিয়ে বিক্রি করতেন স্থানীয় মাদকসেবীদের কাছে। এ অভিযোগে গাঁজা চাষী বীরবল (৪০) সহ তার আরো তিন সহযোগীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।শনিবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১০ টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় প্রায় ১১ ফিট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করা হয়। কচি পাতা ও ডালপালা সহ গাছটির ওজন ১৩ কেজি। এছাড়াও তাদের কাছে ৭০ গ্রাম শুকনো গাঁজা এবং গাঁজা কাটার লোহার বাটাল এবং কাঠের টুকরো জব্দ করেছে পুলিশ। জব্দকৃত কাঁচা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।এ ঘটনায় রাতেই উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শ্রী ভেলুরামের ছেলে বীরবল (৪০), শ্রী মনিন্দ্রের ছেলে সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ আলম (৩৫) এবং গাইবান্ধারপলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের মৃত, পুলিন চন্দ্র দাসের ছেলে উপেন দাস (৫৫)।মামলার এজাহারসূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ জানতে পারেন বীরবল নামের এক ব্যক্তি নিজ বাড়িতেই গাঁজার চাষ করেছেন। সেই গাঁজার বাগানে চলছে গাঁজা বিক্রি। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান, অসীম কুমার মোদক এবং অরুপ কুমার রায় সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। গ্রেফতারকৃত বীরবলের বাড়ির পশ্চিম পাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা গাঁজার গাছের সন্ধান শুরু করলে সেখান থেকে কয়েকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের পিছু নিয়ে ৪ গাঁজাসেবীকে আটক করে। পুলিশ এ সময় একটি বিশাল আকৃতির গাঁজার গাছ জব্দ করে।ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দীর্ঘ কয়েকমাস আগে নিজ বাড়িতেই গাঁজার ছোট চারা রোপন করেছিলেন আসামী বীরবল। গাছটি বড় হতে থাকলে সে বাঁশের চাটাই দিয়ে ঘিরিয়ে রাখে। যাতে গাছটি কেউ দেখতে না পায়। ওই গাছ থেকেই পরিপক্ক পাতা সংগ্রহ করে তা রোদে শুকিয়ে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আসামীরা। গ্রেফতারকৃত ৪জনকে রবিবার দুপুরে দিনাজপুরের বিজ্ঞ আদালতে উঠানো হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।