

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে কথিত মোজাম বিনোদন পার্কে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় ৫ পতিতা ও ৫ জন খদ্দেরকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। ৫ খদ্দেরকে ৭ দিনের কাদন্ড প্ওরদান ও ৫ পতিতাকে ১ হাজার টাকা করে অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে অবস্থিত মোজাম বিনোদন পার্কে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে ঘোড়াঘাট থানার অফিসার ইানচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন। অভিযান চলাকালে পার্কের আবাসিক রুমে অসামাজিক কার্যক্রম পরিচালনার সময় পৃথক কয়েকটি রুম থেকে ৫ পতিতা ও ৫ খদ্দেরকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে নিয়ে ৫ খদ্দেরকে ৭ দিনের কারাদন্ড ও ৫ পতিতাকে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুড়গুড়ি গ্রামের আব্দুল মাবুদের ছেলে আব্দুল কাদের (২২), মধ্যপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে গাউসুল আজম (২৭), নবাবগঞ্জ উপজেলার রোস্তমপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সুজাউল হক (৪০), শিবরামপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সারোয়ার (৩০) ও হাকিমপুর উপজেলার ইটাইপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (৪০)।অপরদিকে অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শারমিন (৩০),নওগাঁর মহাদেবপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে মারিয়া (২০), গাবতলী উপজেলার সোরদহ গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মাহি (১৮), দুর্গাটা গ্রামের আশরাফ আলীর মেয়ে শ্রবনী (৩৫), এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের আকাশের মেয়ে মাহবুবা (২৫)।ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে রবিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দন্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী আটক ব্যক্তিদের অর্থদন্ড ও কারাদন্ড ও প্রদান করা হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।