অপরাধ


সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ঝিনাইগাতী থানা পুলিশের মতবিনিময় সভা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২১ অপরাহ্ন, সোমবার

সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ঝিনাইগাতী থানা পুলিশের মতবিনিময় সভা
আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে থানার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল এর সভাপতিত্বে এবং এসআই রাজীব ভোমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আরাফাত রহমান।

এসময় ট্রাক মালিক সমিতির সভাপতি আইয়ুব আলী ফর্সা, বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক ফেডারেশনের সভাপতি সিরাজুল হক, সাধারাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যেরা বক্তব্য রাখেন। 

শেরপুরের বিভিন্ন উপজেলায় হঠাৎ করে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় এই সচেতনতামূলক আলোচনার আয়োজন করে থানা কর্তৃপক্ষ।

সভায় উপজেলার সর্বস্তরের সিএনজি, অটো রিক্সা, ট্রাক, বাস মালিক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সভায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে সচেতনতামূলক আলোচনা করা হয়।

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।