

বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্তা নারীর ২ সন্তানের জন্মআরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার:শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়ায় বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে জমজ সন্তানের জন্ম দিয়ে পিতার দাবিতে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন এক নারী। ওই ভুক্তভোগী মহিলা কয়েক দিন আগে শেরপুর জেলা সদর হাসপাতালে স্বাভাবিক ডেলিভারি মাধ্যমে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দেন। এ নিয়ে বেশ বিপাকে পড়েছেন তিনি। ভুক্তভোগী নারী এ অভিযোগ তুলেছেন একই গ্রামের হাসমত আলীর ছেলে মোহাম্মদ আলীর (২৭) বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী আরো অভিযোগ করেছেন,ঘটনার পর আমি থানায় মামলা করার কথা বললে স্থানীয় প্রভাবশালী মোস্তফা মেম্বার বিষয়টি মীমাংসার কথা বলে সময় ক্ষেপণ করে। কারন মোস্তফা মেম্বার ছেলে পক্ষের কাছ থেকে ২ লাখ ২৫ হাজার টাকা গ্রহণ করেছেন। ঘটনার ৩ মাস পেরিয়ে গেলেও থানা মামলা গ্রহণ না করায় আমি আদালতে মামলা করি। তিনি আরও বলেন, মোহাম্মদ আলি আমাকে একজন মুন্সি দিয়ে বিয়ে পড়িয়ে প্রায় ছয় মাস আমার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে।পরে যখন আমি তাকে বলি যে, আমি অন্তঃসত্ত্বা। তখন সে আমাকে জানায় আমি তোমাকে বিয়ে করিনি।" ওই নারী আরও বলেন,স্থানীয় কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা বিচারের কথা বলে ছেলে পক্ষের কাছ থেকে টাকা নিয়ে আমাকে মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করছে। আমি আমার সন্তানদের পিতার পরিচয় চাই।"এদিকে এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ আলী পলাতক রয়েছেন। মেম্বারের টাকা গ্রহনের কথা স্বীকার করেন কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন। তবে মোস্তফা মেম্বার টাকা গ্রহনের বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম সিদ্দিকী খানের সাথে কথা বললে তিনি জানান, মামলা না নেওয়ার বিষয়টি সঠিক নয় ওই মহিলাই আদালতে মামলা করেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।