

রনি আহম্মেদ, রুপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীদের পিকনিকের বাস পূৃর্বাচলের শেখ হাসিনা সরণির (কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়ক) আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে ২২ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শনিবার সকাল ৯.৪৫মিনির এর দিকে সড়কের পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।পূর্বাচল ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শনিবার সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীরা বার্ষিক পিকনিকের জন্য রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশ্যে বিআরটিসি দ্বিতল বাস এ রওয়ানা হয়। সকাল ৯.৪৫ মিনিট এর দিকে শেখ হাসিনা স্বরণি ৩০০ফিট সড়ক দিয়ে যাবার সময় আন্ডারপাসের ছাদে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। দূর্ঘটনায় ৩০ জন আহত হয়। এদের মধ্যে ২২ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহতের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আয়েজউদ্দিন আহমেদ সাধারন সম্পাদক, সিবিএ তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন, নারায়ণগঞ্জ এবং মোঃ সফিকুল ইসলাম উপ সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।