

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী উপজেলার চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলার আসামী মোঃ নাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে তাকে ঢাকার উত্তরা পূর্ব থানার সীসেল রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদ জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা।র্যাব জানায়, ভিকটিম ভায়াডাঙ্গা মন্ডলপাড়া (বলদিপাড়া) গ্রামের বাসিন্দা এবং অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। ভিকটিমের বাবা দ্বিতীয় বিবাহ করে অন্যত্র চলে গেলে অভাব অনটনের কারণে ভিকটিমকে তার মা শ্রীবরদীতে নানার বাড়ীতে রেখে ঢাকায় চলে যায়। এদিকে ভিকটিম স্কুলে যাতায়াতের পথে কুপ্রস্তাব দেয়াসহ নানা ভাবে উত্যাক্ত করতে থাকে নাহিদ। ২০২৩ সালের ৫মে সকালে তার ইচ্ছের বিরুদ্ধে তুলে নিয়ে ঢাকায় একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ভুয়া কাগজে লেখালেখি করে স্বামী -স্ত্রীর পরিচয় দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার উপর অমানবিক অত্যাচার করে। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে ২০২৩ সালের ১৫আগষ্ট সকালে ঢাকা থেকে নিয়ে এসে মুখ ও হাত-পা বেধে তার তার নানা বাড়ীর সামনে ফেলে রেখে পালিয়ে যায় নাহিদ। পরে ভিকটিমের মা মোছা. মিনারা বেগম বাদী হয়ে নাহিদ মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই নাহিদ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামী নাহিদকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।