

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার সদর উপজেলার চান্দেরনগর গেরামারা গ্রামের শাহাজামাল হত্যা মামলার অন্যতম আসামীমো. মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার দিবাগত রাতে তাকে গাজীপুরের টঙ্গীর বাগানবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির শেরপুর সদরের চান্দের নগর গেরামারা এলাকার বাসিন্দা।র্যাব জানায়, নিহত শাহাজামাল ও মো. মনিরুজ্জামান মনির পরস্পর আত্মীয় এবং প্রতিবেশী। শাহাজামালের সাথে বাড়ীর সীমানা নিয়ে মনিরের সাথে বিরোধ চলছিল। ঘটনার ১০/১৫ দিন পূর্বে শাহজামাল বাড়ীর সীমানায় কয়েকটি সুপারী গাছের চারা রোপন করে। এতে গত ২০২৩ সালের ৪জুলাই সকালে ওই সুপারি গাছগুলো উঠিয়ে ফেলতে বলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে একই দিন সকাল ৭টার দিকে শাহাজামালের একটি গরু জনৈক নূর ইসলামের পতিত জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখতে যায়। এমতাবস্থায় পূর্ব বিরোধের জেরে মনির শাহাজামালকে পিছন থেকে ধাঁরালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এতে শাহাজামাল মারাক্তক ভাবে আহত হলে প্রথমে শেরপুর পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন। পরে নিহত শাহাজামালের বাবা মো. চাঁন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই মনির গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল।গ্রেপ্তারকৃত আসামী মনিরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।