অপরাধ


বরিশালে পিলারে থ্রি-হুইলারের ধাক্কা, বৃদ্ধ নিহত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ মার্চ ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন, বুধবার

বরিশালে পিলারে থ্রি-হুইলারের ধাক্কা, বৃদ্ধ নিহত
প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাবুগঞ্জে মাহফিলগামী মাহিন্দ্রা দুর্ঘটনায় ছাইয়েদুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সে কালকিনির দক্ষিন রামারপোল মোল্লার হাটের মৃত আবুল হোসেন আকনের পুত্র। আহত হয়েছেন আরো ৫ জন।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের নতুনহাট এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি এস.এম মাসুদুর রহমান জানান, গৌরনদী বাসস্ট্যান্ড থেকে মাহিন্দ্রা ভাড়া করে ছারছিনা মাহফিলের উদ্দেশ্য ৯জন রওনা করেন। বাবুগঞ্জের নতুনহাটে পৌঁছলে নিয়ন্ত্রন হাড়িয়ে সড়কের পাশে পুতে রাখা নিরাপত্তা পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ছাইয়েদুর রহমানের মৃত্যু হয়।  আহত হন অবসরপ্রাপ্ত এলজিইডি কর্মচারী আব্দুল  হাকিম (৫৫), মাহিলাড়া ইউনিয়নের দক্ষিন বিজয়পুর এলাকার ফারুক শরিফ (৫৮), আতাহার গোমস্তা (৬৫) ডাব বিক্রেতা হাকিম হাওলাদার (৮০) এবং হারুন শরিফ (৭০)। 

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।