অপরাধ


বরিশালে চিহ্নিত দুই মাদক কারবারী গ্রেফতার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ মার্চ ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন, বুধবার

বরিশালে চিহ্নিত দুই মাদক কারবারী গ্রেফতার
প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার আগৈলঝাড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গৈলা রথখোলা বাসষ্ট্যান্ডে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের সোবাহান আকনের ছেলে রুমান আকন (৩৪) ও দক্ষিণ শিহিপাশা গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে জহিরুল ইসলাম কালুকে (৩৫) ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

এঘটনায়জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে। গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারী বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।