অপরাধ


নির্মাণ শ্রমিকের সভাপতি'র বাড়িতে হামলা'র অভিযোগ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ মার্চ ২০২৪, ০৯:০২ অপরাহ্ন, শনিবার

নির্মাণ শ্রমিকের সভাপতি'র বাড়িতে হামলা'র অভিযোগ
সোহাগ মিয়া, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর নবুওছিমুদ্দিন পাড়া নির্মাণ শ্রমিকের সভাপতি রাজ্জাক সরদারের বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগত ৭লক্ষ টাকা ও ১০ ভরি সোনার গহনা নিয়ে গেছে দুর্বৃত্তরা। 
শনিবার ২৩ মার্চ ভোর সাড়ে ৬ টার সময় নবুওছিমুদ্দিন পাড়ায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায়  তিনজনকে অভিযুক্ত করে  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্তরা হলো,নবুওছিমুদ্দিন পাড়ার মৃত নজিমুদ্দিন নলিয়ার ছেলে আজাহার নলিয়া (৬০), আনোয়ার নলিয়া(৪৫), আজাহার নলিয়ার ছেলে জাকির নলিয়া (৩৫) সহ আরো অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন কে অভিযুক্ত করা হয়েছে।
রাজ্জাক সরদারের বাড়ি
রাজ্জাক সরদার বলেন, পূর্ব থেকেই বাড়ীর সামনের জমি নিয়ে বিরোধ চলছিলো হঠাৎ আজ ভোর অনুমান সাড়ে ৫ টার সময় আমি ও আমার স্ত্রী সেহেরী ও নামাজ শেষে আমার বাড়ীর বিল্ডিং ঘরের ২ তলায় শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ি ভোর সাড়ে ৬ টার দিকে নুরু ইসলাম ফকির ইউসুফ শেখ আমির শেখে এরা তিনজনে ট্রলিতে করে আমার ইট বাড়ীর সামনে নামাতে থাকে সে সময় বিবাদীগনরা ঐক্যবদ্ধ হয়ে এসে আমার বাড়ীর তিনটি সি সি ক্যামেরা ভাংচুর ও দুটি বৈতিক মিটার ভাংচুর করে ট্রলি চাকদের মারপিট করে আমার বাড়ীর ২ তলা আমার শয়ন কক্ষে ডুকে আমাদের মারপিট করে ডয়ার ভেঙে নগত ৭ লক্ষ টাকা ও ১০ ভরি সোনার গহনা নিয়ে গেছে দূর্বরা।
আজার নলিয়া বলেন, আমারা রাজ্জাকের বাড়ী কেউ যায়নি। আমার ছেলে জাকির ও তাদের বাড়ী যায়নি। তাদের কে কেউ মারপিট করেনি গুলো সূর্স্পন্ মিথ্যা ও বানোয়াট।কিন্তু আজাহার নলিয়া স্ত্রী  বলেন আমার ছেলে তাদের একটি লাইট ভেঙেছে।আমি সে সময় আমার ছেলেকে টেনে বাড়ীতে নিয়ে এসেছি।
এ বিষয়ে  গোয়ালন্দ ঘাট থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, হামলা ও ভাঙচুরের বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করিবো। 

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

সিঙ্গাপুর-দুবাইয়ে কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য, জহিরুল-মাঝহারুলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং তার ভাই মাঝহারুল ইসলাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার কোনো অনুমোদন ছাড়াই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক কোম্পানি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ কিংবা আয় সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক বা জাতীয় রাজস্ব বোর্ডের নথিতে নেই, যা দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাত্তরের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত এই তথ্য আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্মার্ট টেকনোলজিসের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেল

ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের আট বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং রামপুরা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাসিলের নামে কোরবানির হাটে শত কোটি টাকার চাঁদাবাজি

হাটে ঢোকার আগে টাকা, গরু নামানোর জন্য টাকা, মাটি ভরাট করতে টাকা, আবার বের হতেও লাগবে টাকা। হাসিলের নামে কুরবানির হাটে একদিনেই উঠছে শত কোটি টাকার চাঁদা। এমনই অভিযোগ সামনে এসেছে পুরো দেশের কোরবানির হাট গুলোতে। যেখানে হাটের ভেতর থেকে শুরু করে মহাসড়কের প্রতিটি মোড়ে মোড়ে যেন অর্থ আদায়ের এক অদৃশ্য নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে।