

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদীতে ছুরিকাঘাতে আব্দুল বারেক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পশ্চিম বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল বারেক একই গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক আবুল কাশেম ওরফে বনারীকে (৫৫) গ্রেপ্তার করেছে। বনারী একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফসলের মাঠ থেকে আব্দুল বারেক বাড়ি ফেরার পথে রহস্যজনক কারণে আবুল কাশেম পথ রুদ্ধ করে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল বারেক।পরে স্থানীয়রা ঘাতক আবুল কাশেম ওরফে বনারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।এঘটনায় গোসাইপুর ইউপি চেয়ারম্যান শাহজামাল আশিক বলেন, দীর্ঘদিন যাবত বনারী মানষিক ভারসাম্যহীন। তাই হয়তো সে এমন কাজ করতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে এসআই আনিসুর রহমান জানান, নিহতের পেটের নাভির উপরে ছুরি দিয়ে আঘাত করায় প্রচন্ড রক্তপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল বারেক। স্থানীয়রা ঘাতক আবুল কাশেমকে আটক করে। নিহতের মেয়ে আবেদা বেগম ও জবেদা বেগম থানায় এসেছে। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ মিয়া। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ঘাতক আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।