

রনি আহম্মেদ, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়ে দুই সাংবাদিকসহ দশ গ্রামবাসীকে কুপিয়ে জখম করেছে। আহতদের ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রুপের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।এলাকাবাসী জানায়, কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার ফসলি জমি ক্রয় না করেই জোর করে ভালু ভরাট করার প্রতিবাদে গতকাল ২২ মার্চ শুক্রবার দুপুর ২টায় এ মানবন্ধনের আয়োজন করে কৃষকরা। এ সময় বহিরাগতদের আনাগোনার খবর পেয়ে রূপগঞ্জ থানার এসআই মিরাজ হোসেন প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়। জুম্মার নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হলেই সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় কৃষক, মুসুল্লি ও সাংবাদিকসহ ১২ জন আহত হয়। আহতরা হচ্ছে অনলাইন জাগো নারায়ণগঞ্জ ২৪ডট কম পোর্টালের সাংবাদিক মোঃ লিটন হোসেন(৪৭), আলআমিন(৩৫), কৃষক মাহমুদ উল্লাহ বেপারী(৬৫), মনির হোসেন(৩০), মোমেন সাঊদ(৪৫), আমিন উদ্দিন(৫০), ফারুক হোসেন(৩৭), সাইদুর(৩৮), স্বপন মোল্লা(৪০), মুসুল্লি আব্দুস ছাত্তার(৬৫), শাহিন মিয়া(৫০) ও দৈনিক পত্রিকার হকার মোহাম্মদ হোসেন(৫৬)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মাহমুদ উল্লাহ, মোঃ লিটন হোসেন ও আলআমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়েলকেয়ার গ্রুপের সুপারভাইজার কুমিল্লা জেলার রাজাপাড়া গ্রামের সৈয়দ আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন(৪৮) ও ওয়েলকেয়ার গ্রুপের ব্যবস্থাপক ঢাকার খিলক্ষেতের সিরাজউদ্দিনের ছেলে জায়েদ হোসেন সরদারকে(৫৩) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।আহতপ্রতক্ষ্যদর্শী ইছাখালী এলাকার কৃষক আব্দুল জব্বার জানান, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রুপের জমি না কিনেই সন্ত্রাসীদের সহযোগীতায় ইছাখালী এলাকার কৃষকদের জমিতে জোর করে বালু ভরাট করছে। কৃষকরা প্রতিবাদ করলেই মামলা হামলা করা হয়। মানববন্ধনের আগেই সন্ত্রাসীরা দা, রামদা, সুইচগিয়ার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলার সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়েলকেয়ার গ্রুপের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।