অপরাধ


মামলায় স্বামী স্ত্রী আটক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ মার্চ ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন, রবিবার

 মামলায় স্বামী স্ত্রী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যা মামলার প্রধান আসামিকে স্ত্রীসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৪ মার্চ) দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন, উপজেলার আড়াইসিধা গ্রামের কাশেম মিয়ার ছেলে খলিল মিয়া (৩৬) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তার ভাই কাশেম মিয়ার। এরই জের ধরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিকেলে রোকন উদ্দিনের সঙ্গে তার ভাতিজা আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজানের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর‍্যায়ে রোকন উদ্দিনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ অবস্থায় রোকন উদ্দিনের ছেলে সোহেল মিয়া বাবার চিৎকার শুনে এগিয়ে আসলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে, পরিবারের লোকজন সোহেলকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।

এ ঘটনায় রোকন উদ্দিন বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনের নামে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামিরা পালিয়ে যায়। এরপর শনিবার (২৩ মার্চ) বিকেলে সিলেটের জৈন্তাপুর এলাকা হতে প্রধান আসামি খলিল মিয়া ও তার স্ত্রী আকলিমাকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, আসামিদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।