

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী সাকিব (২৪)কে গ্রেপ্তার করেছে।৩০ মার্চ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার শান্তিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব নকলা উপজেলার বাদাগৈড় এলাকার মো. মুজা মিয়ার ছেলে। র্যাব এর পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, ভিকটিম শেরপুর জেলার নকলা উপজেলার বাদাগৈড় গ্রামের হতদরিদ্র মাতৃহারা কন্যা। ভিকটিমের পিতা জীবিকার তাগিদে ঢাকা শহরে বসবাস করেন। সেই সুবাদে ভিকটিম তার চাচার বাসায় বসবাস করে আসছিলো। বিবাদী ভিকটিমের চাচা মো. সাকিব ২০২৪ সালের ২৭ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটির শিশু সুলভ আচরণ ও সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে ভাল পোশাক কিনে দিবে ও ভাল খাবার খাওয়াবে ইত্যাদি বলে অত্যান্ত সু-পরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরন করে বিবাদীর বাড়ী থেকে বের করে নকলার বাদাগৈড় গ্রামের জনৈক লাল চাঁনের বাড়ীর পশ্চিম পাশে বাঁশঝাড়ে নিয়ে রাত ৯টার দিকে আসামী মো. সাকিব ভিকটিমের ইচ্ছার বিরদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিম চাচা মো. উজ্জল বাদী হয়ে ২৯ফেব্রুয়ারি নকলা থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে আসামী সাকিব গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী'র নেতৃত্বে এবং মেজর এ.কে.এম ফয়সাল, র্যাব-৯, সিপিসি-৩, তাহেরপুর, সুনামগঞ্জ এর উপস্থিতিতে র্যাবের একটি যৌথ অভিযানিক দল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামী সাকিবকে শনিবার সন্ধ্যায় নকলা থানায় সূত্রোক্ত মামলা মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।এ ব্যাপারে র্যাব-১৪ এর জামালপুর কোম্পানী অধিনায়ক মো. আবরার ফয়সাল সাদী জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাব অভিযান অব্যাহত থাকবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।