.jpg&w=3840&q=75)

সাব্বির মির্জা,সিরাজগঞ্জ : ব্যবসায়ী পরিচয় দিয়ে থাকতেন দামি আবাসিক হোটেলে। এরপর সিরাজগঞ্জের পাড়ামহল্লা ঘুরে ফাঁকা বাড়ির খোঁজ করতেন। এরপর সুযোগ পেলেই সেইসব বাড়ির তালা কেটে ঢুকে চুরি করতেন তাঁরা। সিরাজগঞ্জ শহর থেকে এরকম একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন– মো. জাকির হোসেন (৫২), মো. আতিয়ার রহমান (৪০) ও মো. রফিক ব্যাপারী (৩৭)। এদের সকলের বাড়ি মাদারিপুর জেলায়।সদর থানায় আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান সিদ্দীক।অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকালে ইসলামি রেঁনেসার কবি সৈয়দ ইসলামইল হোসেন সিরাজীর বানীকুঞ্জের বাড়িতে চুরি হয়। সেখানে বসবাস করেন কবির নাতি শামীম সিরাজী। খবর পয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি টিম। এ সময় সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তারা। আটককৃত ওই ব্যক্তির দেওয়া তথ্যমতো সিরাজগঞ্জের বাজার স্টেশনের আল হামরা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে আরও দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও সোনার চেইন–কানের দুল জব্দ করে পুলিশ।পুলিশের এই কর্মকর্তা জানান, সিরাজগঞ্জ শহরের দামি আবাসিক হোটেলে ব্যবসায়ী পরিচয়ে রুম ভাড়া নিয়ে থাকতেন মো. জাকির হোসেন, মো. আতিয়ার রহমান ও মো. রফিক ব্যাপারী। হোটেলে অবস্থান করে তাঁরা সিরাজগঞ্জের পাড়ামহল্লা ঘুরে ফাঁকা বাড়ির খোঁজ করতেন। সুযোগ পেলেই সেইসব বাড়িতে তালা কেটে চুরি করতেন। চুরি করা সকল মালামাল সাধন বিশ্বাস নামে এক সোনার কারিগরের কাছে বিক্রি করতেন তাঁরা।আটককৃতদের দেওয়া তথ্যমতো চুরিকৃত মালামাল ক্রয়কারী সাধন বিশ্বাসকে ঝিনাইদহ জেলার শৈলকুপার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। মূলত আসন্ন রমজানের ঈদে ফাঁকা বাড়িতে চুরির করার উদ্দেশ্য তাঁরা সিরাজগঞ্জে এসেছিলেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।পুলিশ কর্মকর্তা রেজওয়ান সিদ্দীক আরও জানান, এ ঘটনায় এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটা তদন্ত করা ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।