

সোহাগ মিয়া রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে ন্যায় বিচার চেয়ে মানব বন্ধন করেছে প্রবাসীর স্ত্রী নাজমা বেগম।এসময় প্রবাসীর স্ত্রী নাজমা বেগম বলেন, হোমেশ আমার জমি জোর করে দখল করে রেখেছে। এবিষয়ে প্রতিবাদ করলে হোমেশ আমার ছোট মেয়েটা বুকে লাথি দিয়ে ফেলে পা দিয়ে পাড়ায়াছে। আমার লাঠি দিয়ে পিটিয়ে খুন করার উদ্দেশে যখম করেছে। আমি ও আমার দুই মেয়েসহ ৬ দিন হাসপাতালে ছিলাম।আমি চিকিৎসা নিয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি ও রাজবাড়ী কোটে একটি মামলা করেছি। এখনো পর্যন্ত কোন আসামী আটক হয়নি। হোমেশ এখন আমার খুন করার জন্য বিভিন্ন ভাবে লোক দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে। আমার জীবনের নিরাপত্তা জন্য আমি বাড়ী ঘর ছেড়ে বাবার বাড়ী চলে এসেছি। আমি হোমেশের কঠিন বিচার চাই। হোমেশ বলেন, জমি নিয়ে নাজমার দেবরদের সাথে ঝামেলা রয়েছে। ওর সাথে কোন ঝামেলা নেই। আমার বাড়ীর পিছনে নাজমার তারা আমার বাড়ী উপর দিয়ে যাতায়াত করে। আমার বাড়ীতে বিয়ের যোগ্য একটি মেয়ে রয়েছে। দিন রাত লোকজন নাজমার বাড়ীতে যাওয়া আসা করে। আমি নিষেধ করলে বলে এদেশে আমি কারো মানি না।গোয়ালন্দ ঘাট থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, দুটি পক্ষ কোর্টে মামলা করেছে। মামলার তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।